অতিথি আপ্যায়ন কিংবা উৎসব সবেতেই রাখতে পারেন চিকেন খাবসা - The News Lion

অতিথি আপ্যায়ন কিংবা উৎসব সবেতেই রাখতে পারেন চিকেন খাবসা

 


দি নিউজ লায়নঃ

উপকরণ: 

মুরগি- দেড় কেজি 

পোলাওর চাল- ৫০০ গ্রাম 

পেঁয়াজ কুচি- ১/২ কাপ 

সয়াবিন তেল- ১/২ কাপ। 

রসুনকুচি- ৬ কোয়া 

টমেটো কুচি- ৩ টি 

টমেটো বাটা- ১/৪ কাপ 

গাজর মিহিকুচি- ১ কাপ 

মুরগির স্টক- ২ কাপ 

কিসমিস- ১/৮ কাপ 

গরম মসলা- ১/২ চা চামচ 

সিরকা- ১/২ চামচ 

এলাচি গুঁড়ো- ১/৪ চামচ 

দারুচিনি গুঁড়ো- ১/২ চামচ 

ফুড কালার/স্যাফরন- ১/২ চামচ 

জিরে গুঁড়ো- ১/২ চামচ 

ধনে গুঁড়ো- ১/২ চামচ 

পাপরিকা পাউডার- ১ চামচ 

লবঙ্গ- ২ টা 

সরষে বাটা- ১ চা-চামচ 

জায়ফল গুঁড়ো- ১ চিমটি 

 গোলমরিচ গুঁড়ো- ১/২ চামচ 

লবণ স্বাদ অনুযায়ী।     



প্রণালি: 

মশলার সব উপকরণ একটি বাটিতে আলাদা মিশিয়ে নিন। একটি ননস্টিক হাঁড়ি ওভেনে বসান এবং এতে ১/৪ কাপ তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ এবং রসুনকুচি দিন। হালকা বাদামি রং ধরলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিন টমেটো বাটা। এই মিশ্রণে এবার মশলার মিশ্রণটি ঢেলে দিন এবং সাথে দিন টমেটো কিউব ও সিরকা। 


মুরগি সেদ্ধ হয়ে গেলে সস থেকে তুলে নিন এবং একে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন বাদামি রং হওয়া পর্যন্ত।  এবার গ্রেভি সসের মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিন, সাথে গরম জল দিন। চাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো বসিয়ে দিন, উপরে গরম মসলা গুঁড়ো, গাজর কুচি, কিসমিস দিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.